জাতীয়

চাপমুক্ত হতে পারবে না মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক: প্রাণের ভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন নিজভূমি রাখাইনে ফিরতে পারে, সে জন্য আরোপিত চাপ থেকে মিয়ানমারকে মুক্ত করবে না ব্রিটেন। বাংলাদেশকে এই প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রাব। মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের দেখভাল করায় ঢাকার প্রশংসাও করেছেন রাব।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সোমবার (৬ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল বৈঠকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রাতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী সম্পর্ক নিয়ে বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানান। পাশাপাশি ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্বাগত জানান।

এসময় আফগানিস্তানে ইস্যুতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একটি সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের বিষয়ে সাড়াদানের ওপর জোর দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি কপ-২৬ সম্মেলন এবং জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাকার পদক্ষেপগুলোর জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সশরীরে ড. মোমেন ও রাবের মধ্যে ২ সেপ্টেম্বর লন্ডনে বৈঠক হওয়ার কথা ছিল। চলমান উত্তেজনার কারণে ডামিনিক রাব সময় দিতে পারেননি। তাই বৈঠকটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। তবে ডামিনিক রাব এর জন্য ড. মোমেনকে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা