জাতীয়

নুরু মার্কেটের তিন শতাধিক দোকান পুড়েছে

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের নুরু মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ শতাধিক দোকান পুড়ে গেছে। রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আগানগর ইউনিয়নের অবস্থিত মার্কেটটিতে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার। তিনি বলেন, নুরু মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

জানা গেছে, রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে রাস্তা সংকুচিত হওয়ায় পানির গাড়ি প্রবেশে বাধাগ্রস্ত হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা কোনভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি আগুন নিয়ন্ত্রণে এনেছে। তা না হলে আশাপাশের হাজারেরও অধিক দোকানপাট পুড়ে যেতো।

মার্কেটের দোকান মালিক রফিকুজ্জামান রাহাত বলেন, রাত বেশি হওয়ায় দোকানপাট বন্ধ ছিল। দোকান মালিক ও কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর শুনতে পারেন মার্কেটে আগুন লেগেছে। ব্যবসায়ীরা দৌড়ে এসেও মালামাল রক্ষা করতে পারেননি। অগুনের ভয়াবহতা এতই ছিল যে, কেউ পাশেও যেতে সাহস পাননি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা কঠোর পরিশ্রম ও বৃষ্টির পানিতে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত কোথা থেকে কীভাবে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৃষ্টি না হলে পুরো নুরু সুপারমার্কেটসহ আশেপাশের হাজারেরও অধিক দোকানপাট পুড়ে যেতো।

সানিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা