জাতীয়

বন্ধুরা ঘুরতে গিয়ে নৌকাডুবি, তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: রাজধানীর সবুজবাগের অদূরে মানিকদিয়া সংলগ্ন এক ঝিলে ছয় বন্ধু ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় এক তরুণ মারা গেছেন। তার নাম জাহিদুল ইসলাম ফারদিন (২০)। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

ফারদিনকে তার বন্ধু উজ্জল মিয়া, বাহাউদ্দিন, আশরাফ উদ্দিন হৃদয় অচেতন অবস্থায় রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া তিন বন্ধু বলেন, একসঙ্গে সবাই মানিকদিয়া ঘুরতে যায়। সেখানে নৌকা দেখে নৌকায় উঠি। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে তীরে ফিরলেও ফারদিন ফিরতে পারেনি । পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসি। কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।

মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ফারদিনের স্বজনরা। নিহতের বড় ভাই শফিকুল ইসলাম রাব্বি অভিযোগ করে বলেন, আমার ছোটভাইকে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে বন্ধুরা মিলে নিয়ে হত্যা করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিবারের অভিযোগে তিন যুবককে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মৃত ফারদিন যাত্রাবাড়ীর গোলাপবাগের রফিকুল ইসলাম বাবুলের ছেলে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা