জাতীয়

দক্ষ প্রশিক্ষক তৈরিতে নিবিড় প্রশিক্ষণের আয়োজন 

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন (ডাইফ) অধিদপ্তরের কর্মকর্তাদের শ্রম পরিদর্শনে দক্ষতা বৃদ্ধিতে পর্যাপ্ত সংখ্যক দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে তিনদিন ব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টম্বর) গাজীপুরের সারাহ রিসোর্টে আন্তর্জাতিক শ্রম সংস্থা -আইএলও এর সহযোগিতায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত "ট্রেনিং অব ট্রেইনারর্স অন জেন্ডার ইকুয়ালিটি: হ্যারাজমেন্ট এন্ড ভায়ওলেন্স এ্যাগিনেষ্ট ওমেন এন্ড মেন ইন দি ওয়ার্ল্ড অব ওয়ার্ক" শিরোনামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসানে এলাহী।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, কর্মস্থলে শোভন কর্মপরিবেশ সকলের কাম্য। কর্মস্থলের সুন্দর পরিবেশ কারখানার উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে। কলকারখানায় শোভন কর্মপরিবেশ নিশ্চিতে প্রশিক্ষিত পরিদর্শক তৈরির বিকল্প নেই। দক্ষ পরিদর্শক তৈরির জন্য প্রথম ধাপ হচ্ছে পর্যাপ্ত মাস্টার ট্রেইনার তৈরি করা। মাস্টার ট্রেইনার তৈরিতে এ নিবিড় প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আজকে যেসব কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করছেন তাঁরাই এ অধিদপ্তরের শ্রম পরিদর্শন কাজের সাথে সংশ্লিষ্ট সহকারী মহাপরিদর্শক, পরিদর্শকদের দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো নাসির উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে আইএলও এর প্রোগ্রাম অফিসার সাম্মিন সুলতানা বক্তৃতা করেন। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক(সেইফটি) কামরুল হাসান।

তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ৩০ জন সহকারী মহাপরিদর্শক এবং শ্রম পরিদর্শক অংশ গ্রহণ করছেন। আগামীকাল এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা