জাতীয়

নারী  উদ্যোক্তাদের বছরব্যাপি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য এক বছরব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ‘অল অ্যাবাউট সফট স্কিলস’ সিরিজ সেপ্টেম্বর থেকে শুরু করেছে ভারতীয় হাইকমিশন। আর এই প্রশিক্ষণ কর্মসূচিতে সহপযোগিতা করবে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, মহিলা ও ই-কমার্স এবং সিল্কওক গ্লোবাল লিমিটেডের সহযোগিতায় এক বছরব্যাপী ‘অল অ্যাবাউট সফট স্কিলস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে।

বুধবার (১ সেপ্টেম্বর) আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যৌথভাবে ‘অল অ্যাবাউট সফট স্কিলস’ প্রশিক্ষণ সিরিজটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও ই-কমার্সের (উই) প্রতিষ্ঠাতা ও সভাপতি মিস নাসিমা আক্তার নিশা, সিল্কওক গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী ও সভাপতি এবং উই-র গ্লোবাল অ্যাডভাইজার শ্রী সৌম্য বসু প্রশিক্ষণ সিরিজের সহ-আয়োজক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি অংশ নেন দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন ও ডিবিসি নিউজের প্রধান সম্পাদক শ্রী প্রণব সাহা। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

‘অল অ্যাবাউট সফট স্কিলস’ সিরিজের প্রথম প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল ২ সেপ্টেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় কোমল দক্ষতা বিকাশের এই কর্মসূচিতে ৭০০ জনেরও বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।


কর্মসূচিটি সরাসরি কর্মশালার পাশাপাশি ভার্চুয়াল শিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে। বাংলাদেশের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রচেষ্টার সুবিধার্থে প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে সহায়তা করাই এই কর্মসূচির লক্ষ্য। প্রশিক্ষণ সিরিজটির মিডিয়া অংশীদার দৈনিক ইত্তেফাক ও ডিবিসি নিউজ।

‘অল অ্যাবাউট সফট স্কিলস ট্রেনিং’ কর্মসূচিটি ‘বাংলাদেশের ৫০ বছর’ উদযাপনের পাশাপাশি ‘ভারতীয় স্বাধীনতার ৭৫ বছর’ উদযাপন ও ‘আজাদী কা অমৃত মহোৎসব’ এর অংশ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা