জাতীয়

কাবুলে আটকে পড়া ৬ বাংলাদেশি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আটকে পড়া ৬ বাংলাদেশি প্রকৌশলী কাতারের দোহা হয়ে ঢাকায় ফিরেছেন। তাদের বহন করা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে এমিরেটসের ইকে ৫৮৪ ফ্লাইটে এই বাংলাদেশিরা ঢাকায় ফিরেছেন। এরা হলেন- মো. কামরুজ্জামান, রাজীব বিন ইসলাম, ইমরান হোসাইন, মো. নজরুল ইসলাম, শেখ ফরিদ উদ্দিন ও আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম।

এই ৬ বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিক ঘাঁটিতে ছিলেন ।

মোট ১৫ বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করেছেন। এর মধ্য থেকে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি প্রথম ধাপে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাবুলে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার (২৭ আগস্ট) দোহায় পৌঁছায়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা