জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

রোববার (২৯ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ হতে মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের স্মৃতিবিজড়িত কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়ি বাংলাদেশের নিকট হস্তান্তরের অনুরোধ জানানো হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা , মুজিবনগরে স্বাধীনতা সড়ক নির্মাণ বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়।

মন্ত্রী এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী ভারতের মিত্রবাহিনীর কিছু সদস্যকে বাংলাদেশ সরকার সম্মাননা দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বাকি সদস্যদের সম্মাননা দেয়ার সময় ঠিক করতে হাইকমিশনারকে অনুরোধ করেন।

সাক্ষাতকালে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি পরীক্ষিত।মিত্রবাহিনীর সদস্যদের সম্মাননা প্রদান বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। আগামী ৬ ডিসেম্বর (ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান দিবসে) মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতের মিত্রবাহিনীর সদস্যদের সম্মাননা দেয়া যেতে পারে বলে উল্লেখ করেন।

এসময় ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় জনগণও বঙ্গবন্ধুকে অত্যন্ত শ্রদ্ধা করে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণের আনন্দের অংশীদার হতে ভারত ইচ্ছুক বলে তিনি জানান।

মন্ত্রী এ সময় ভারতের হাইকমিশনারকে Secret Documents of Intelligence Branch on Father of The Nation Bangabandhu Sheikh Mujibur Rahman গ্রন্থটি উপহার দেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা