জাতীয়

মশক নিয়ন্ত্রণে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মশক নিয়ন্ত্রণে কার‌ও উপর দায় না চাপিয়ে প্রত্যেককেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

শুক্রবার (২০ আগস্ট) সকালে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত "বিশ্ব মশক দিবস-২০২১" উপলক্ষ্যে ডিএনসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, মশাবাহিত রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যেই দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "ম্যালেরিয়া শূন্য লক্ষ্য অর্জন" যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মশাবাহিত বিভিন্ন রোগের মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়া উল্লেখযোগ্য। মশার বংশবিস্তার রোধের মাধ্যমেই মশাবাহিত এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।

ডিএনসিসি মেয়র বলেন, স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই মশা নিয়ন্ত্রণ করতে হবে। মশক নিধন কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজারসহ মশক কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেন। ইতোমধ্যে মশক নিধন কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে, এর যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তদারকির নির্দেশ দেন।

তিনি ডিএনসিসি এলাকায় অবস্থিত খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার উৎপত্তিস্থলে পরিণত না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সেসব প্লট কিংবা জায়গার মালিকদেরকে পত্র দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

ডিএনসিসি মেয়র বলেন, নগরীর মশার হটস্পটগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।

মো. আতিকুল ইসলাম নগরবাসীর কল্যাণে ত্যাগের মানসিকতা নিয়ে সকলকে অধিকতর আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

জুম প্ল্যাটফর্মে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা