জাতীয়

ধাক্কা ঠেকাতে পদ্মার ফেরিগুলোতে থাকছে রাবার

নিজস্ব প্রতিবেদক: ধাক্কা সামলাতে পদ্মা নদীতে চলাচল করা ফেরির সামনে ও পেছনে রাবারের পেন্ডার (রাবারের আস্তরণ) লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেন্ডার লাগাতে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।

পদ্মা সেতুতে পরপর কয়েকবার ফেরির ধাক্কা লাগার পর বিআইডব্লিউটিসি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, আমরা ফেরিতে রাবারের পেন্ডার লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা ফেরির সামনে ও পেছনে লাগানো হবে। এটা লাগানোর কারণ, ফেরি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগলে, সেটা যাতে অ্যাবজর্ব হয়।

তিনি বলেন, আপাতত সীমিত আকারে এটা করা হবে। বাংলাবাজার-শিমুলিয়ায় রুটে পাঁচটি ফেরিতে আপাতত পেন্ডার লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা যদি কার্যকর হয়, তখন অন্যান্য ফেরিতেও লাগানো হবে।

পেন্ডার লাগাতে কত খরচ পড়বে সেটা এখনও নির্ধারণ করা হয়নি। যখন টেন্ডার আহ্বান করা হবে, তখন সেটা করা হবে।

বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আরও বলেন, বিশেষজ্ঞরা ফেরিতে পেন্ডার লাগানোর বিষয়ে মতামত দিয়েছেন। আমরাও বিষয়টি নিয়ে স্টাডি করছি।

গত ২০ জুলাই প্রথম পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে রো রো ফেরি শাহ মখদুমের তলা ছিদ্র হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়।

গত ৯ আগস্ট সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোরে ধাক্কা খায়। সর্বশেষ ১৩ আগস্ট সকালে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারটিতে আবারও ধাক্কা দেয়।

এসব ঘটনায় সেতুর পিলারের পানির লাগোয়া অংশে (পাইল ক্যাপ) পলেস্তারা উঠে গর্তের সৃষ্টি করেছে। এসব ঘটনায় ফেরির মাস্টার ও সুকানিদের বরখাস্ত করা হয়।

ফেরি শাহজালালের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা দেয়ার ঘটনায় বিআইডব্লিউটিসির পরিচালক আশিকুজ্জামানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ওই কমিটির আহ্বায়ক তদন্ত প্রতিবেদনের সুপারিশ তুলে ধরে বলেছিল, পদ্মা সেতুর পিলারগুলোতে পাইলক্যাপ করা আছে, তারপরও পিলারের চারপাশ রাবারের পেন্ডারে বা রাবার দিয়ে মুড়িয়ে দেয়ার সুপারিশ করা হয়েছে। যদি কোনো কারণে কোনো নৌযানের সঙ্গে ধাক্কাও লাগে তবে ধাক্কাটা কম লাগবে। পিলার ক্ষতিগ্রস্ত হবে না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা