জাতীয়

আসিফ নজরুলের বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে থানায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার।

বুধবার রাতে অভিযোগ করা হয়েছে। অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। আর সংগঠনের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোঃ নাহিদ হাসান শাহিনের কাছ থেকে পুলিশ অভিযোগটি পেয়েছে। তবে অভিযোগটি ডিজি (সাধারণ ডায়েরি) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওসি মওদুদ হাওলাদার বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগটি সাইবার অপরাধ সংক্রান্ত, তাই ডিবির সাইবার বিভাগের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’

তার এই পোস্টে ক্ষুব্ধ হয়ে বুধবার ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসিফ নজরুলের কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

ছাত্রলীগ কর্মীরা তার কক্ষের দরজার সামনে ‘দেশদ্রোহী’, ‘জামাত-শিবিরের এজেন্ট’, ‘আইএসআই’ র এজেন্টন্ট লেখা পোস্টার সাঁটিয়ে দেয়।

পরে আরেকটি ফেসবুক পোস্টে অধ্যাপক নজরুল উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘পোস্টে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করা হয়েছে, মৌলবাদ বা সন্ত্রাসবাদকে উস্কে দেয়ার কোনো চেষ্টা পোস্টে ছিল না।’

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার সাথে উগ্রবাদ বা মৌলবাদকে উৎসাহিত করার কোনো সম্পক নেই। উগ্রবাদী ও মৌলবাদীরা বরং সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ হয়।

ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেন, ‌‘জঙ্গিবাদের পক্ষে ‘দেশদ্রোহী’ বক্তব্যের পর সাধারণ ছাত্ররা অধ্যাপক নজরুলের কার্যালয়ে তালা ঝুলিয়েছে। তবে আমরা আশা করি তিনি অবিলম্বে তার মন্তব্য প্রত্যাহার করবেন এবং জাতির কাছে ক্ষমা চাইবেন মন্তব্য করেন সাদ্দাম।

অন্যদিকে ঢাবির প্রক্টর একেএম গোলাম রাব্বানী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা