জাতীয়

মধ্য ও উচ্চবিত্তের ঘরে ডেঙ্গুর উৎপত্তি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা শহরে যে এডিস মশার উৎপত্তি তা মধ্য ও উচ্চবিত্ত পরিবারের বাসভবনে বলে মন্তব্য করেছেন স্থপতি মোবাশ্বের হোসেন। বুধবার (১৮ আগস্ট) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হলরুমে ডেঙ্গু প্রতিরোধে সুস্থতার জন্য সামাজিক আন্দোলন আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, বাসায় যে বাথরুম ব্যবহার হয় সেটা মশার বড় প্রজনন কেন্দ্র। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। কিন্তু এইসব বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান মশা প্রজননের বড় উৎস। সরকারি সব প্রতিষ্ঠানে লাখ লাখ মশার আবাস। একটি বাড়িতে ডেঙ্গু রোগী থাকলে তার আশ পাশের ৫০০ মিটার ভিতরে ডেঙ্গু রোগী সার্চ করতে হবে।

আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক বেনজীর আহম্মেদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সামাজিকভাবে ডেঙ্গু মোকাবেলা সম্ভব। ঢাকায় ১৯৬৪ সালে প্রথম ডেঙ্গ ধরা পড়ে। যা পর্যায়ক্রমে ২০০০ সাল থেকে মহামারি আকার ধারণ করে। মেয়র মহদোয়কে বলবো, আমরা একটা নির্দিষ্ট টার্গেট অনুযায়ী আগাতে পারলে এই ডেঙ্গু মোকাবেলা সম্ভব। আমাদের টার্গেট রাখতে হবে ডেঙ্গু নিস্তার হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার পল্লী ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। সাংবাদিক ইকবাল সোবহান চোধুরী প্রমুখ

সান নিউজ /এমএম/ জেআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা