জাতীয়

রেলের আওতায় আসবে সারাদেশ

নিজস্ব প্রতিবেদক: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, বলেছেন রেলকে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। রেল খাতে অধিক বরাদ্দ দিচ্ছেন। নতুন নতুন প্রকল্প নেয়া হচ্ছে, সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে।

রেলপথমন্ত্রী সোমবার (১৬ আগস্ট) রেল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী বঙ্গবন্ধুর উপর আলোকপাত করতে গিয়ে বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষণহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

তিনি বলেন গরীব, দুঃখী-মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর। তিনি মানবিক গুণাবলী সমৃদ্ধ ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশকে গড়ে তোলার কাজে হাত দেন। একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠিত করেছিলেন। নয় মাসের মধ্যে পৃথিবীর অন্যতম একটি সংবিধান বঙ্গবন্ধু উপহার দিয়েছিলেন বাঙালি জাতিকে। কিন্তু দেশি ও আন্তর্জাতিক চক্রান্ত দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়ার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

রেলমন্ত্রী বলেন, উন্নয়ন-অগ্রগতি ও স্বাধীনতাকে নিরাপদ করতে হলে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার পাশাপাশি সর্বদা সতর্ক থাকতে হবে, বিচারের আওতায় আনতে হবে।

রেলমন্ত্রী এ সময় রেলওয়েতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, একটি আধুনিক, যুগোপযোগী ও উন্নত রেল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর এটি করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা