জাতীয়

১ সেপ্টেম্বর সংসদ অধিবেশন শুরু 

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫টায় জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

সোমবার (১৬ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মোঃ তারিক মাহমুদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

রাষ্ট্রপতি ১৪২৮ বঙ্গাব্দের ১৭ ভাদ্র মোতাবেক ২০২১ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর, বুধবার বিকাল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ (২০২১ খ্রিস্টাব্দের ৪র্থ) অধিবেশন আহ্বান করেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে আহ্বান করা সংসদের আগামী অধিবেশন সংক্ষিপ্ত হবে। যা তিন থেকে পাঁচ দিন চলতে পারে। অধিবেশনের প্রথম দিনে চলতি সংসদের সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। অধিবেশনে প্রশ্নোত্তর ও বিভিন্ন নোটিশ নিয়ে আলোচনা ছাড়াও কয়েকটি বিল পাস হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ অনুষ্ঠিত চলতি সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ৩ জুলাই শেষ হয়। করোনা স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে ১২ কার্যদিবসের এই অধিবেশন চলে। বাজেট অধিবেশনের মতো আগামী অধিবেশনে প্রবেশের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করা হবে।

এজন্য মন্ত্রী-এমপি ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করাতে হবে। তিন দিন পর পর নমুনা পরীক্ষা করাতে হবে। সংসদ চলাকালীন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা