জাতীয়

আগস্ট মাসে নাশকতার তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক: চলতি আগস্ট মাসকে কেন্দ্র করে নাশকতার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শুক্রবার (১৩ আগস্ট) রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলায় জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে র‍্যাব ডিজি এ কথা বলেন।

অনুষ্ঠানে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আগস্ট মাস শোকের মাস। এছাড়া এ আগস্ট মাসে অনেক অঘটন জঙ্গিরা ঘটিয়েছে। তবে চলতি আগস্ট মাসকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য নেই। এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত রয়েছি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে র‍্যাব।

তিনি আরও বলেন, প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট একসঙ্গে কাজ করি। আগস্ট মাসের সব অনুষ্ঠান যেন নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করি। র‍্যাবের গোয়েন্দা ইউনিটও তৎপর রয়েছে।

এর আগে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে র‍্যাব ডিজি তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সপরিবারে শহীদ হন। জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র‍্যাব সদরদফতর পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

জাতির পিতার ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র‌্যাবের পক্ষ থেকে আজ রাজধানী উত্তরার জামিয়া ইসলামিয়া রানাভোলা এতিমখানা ও মাদরাসায় চার শতাধিক দুস্থ ও এতিমের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এছাড়া সারাদেশে র‍্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের বেশি অসহায়, দুস্থ, এতিম ও হত দরিদ্রদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এদিকে জাতির পিতার ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে র‍্যাব সদরদফতরের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিহত অন্য শহীদদের আত্মার মাগফেরাত কামনায় র‌্যাব সদরদফতর কেন্দ্রীয় জামে মসজিদসহ র‍্যাবের সব মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা