জাতীয়

নদ-নদীর নাব্যতা ফেরাতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করেছেন। মাত্র সাড়ে তিন বছরে তিনি ৭টি ড্রেজার মেশিন সংগ্রহ করেছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদী মাতৃক বাংলাদেশকে রক্ষায় বিএনপি-জামায়াত জোট সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সাবেক রাষ্ট্রপতি এরশাদ পঁচাত্তরের খুনিদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে যমুনা নদীর জামালপুরের জামথল ও বগুড়ার কালিতলা ঘাটের মধ্যে ফেরি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, এই ফেরি সার্ভিস উদ্বোধনের মধ্যে দিয়ে ময়মনসিংহ বিভাগের সঙ্গে উত্তরবঙ্গের সেতুবন্ধন তৈরি হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাহাদারা মান্নান এমপি, বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ জামালপুর ও বগুড়ার আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা