জাতীয়
১৫ বছর বয়সীদের 

এনআইডি পেতে নিবন্ধন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারিকালে ১৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকদের নিবন্ধনের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এ জন্য ২০০৬ সালের জানুয়ারির আগে যাদের জন্ম তারা নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তারা ১৮ বছর বয়সে উন্নীত হলে স্বয়ংক্রিয়ভাবেই ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন।

নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা দেয়া হয়েছে বলে বুধবার (১১ আগস্ট) এনআইডি উইংয়ের পরিচালক (অপারেশন্স) মো. নুরুজ্জামান তালুকদার জানিয়েছেন।
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়। সংশোধন, স্থানান্তরসহ নিয়মিতভাবে নতুনদের যুক্ত এবং মৃতদের বাদ ভোটার তালিকা হালনাগাদ হয়।

সবশেষ ২০১৯ সালে একসঙ্গে ১৫-১৮ বছর বয়সীদের নিবন্ধন করা হয়। ১ জানুয়ারি ২০০৪ সাল ও তার আগে যাদের জন্ম তাদের নিবন্ধনের আওতায় আনা হয়। ২০২২ সালে তাদের অনেকে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবে।

বর্তমানে দেশে ১১ কোটি ১৭ লাখেরও বেশি ভোটার রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর গেলো বছর এপ্রিল থেকে ইসির এনআইডি উইং অনলাইন সেবা চালু করে। করোনাভাইরাসের টিকা দেয়ার প্রক্রিয়া শুরু হয় এ বছর। নানা বয়সীদের টিকা নিবন্ধনের আওতায় আনে সরকার। সবশেষ ১৮ বছরবয়সীদেরও টিকা দেয়ার উদ্যোগ চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের টিকা দেয়ারও প্রক্রিয়া শুরু হয়।

নাগরিক সেবার পাশাপাশি টিকা নেয়ার কাজে নাগরিকদের সুবিধার্থে নতুন করে ভোটার নিবন্ধনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।

এনআইডি উইংয়ের পরিচালক নুরুজ্জামান তালুকদার বলেন, সোমবার এনআইডি ডিজি একটা সভা করেছেন। ১ জানুয়ারি ২০০৬ বা তার আগে যাদের জন্ম তাদের নিবন্ধন করার উদ্যোগ নিতে সভায় আলোচনা হয়েছে। কমিশনের কাছে এ প্রস্তাবটা গেছে। এ উদ্যোগ নির্বাচন কমিশন বিবেচনা করবেন।

তিনি জানান, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে না। প্রচারণা করা হবে। অনলাইনে আবেদন করতে পারবেন নাগরিকরা। অনলাইনে থাকতে চাই আমরা। অনলাইনে আবেদন করলে নতুন করে ফরম পূরণ করতে হবে না। ভেরিফাই করে আঙ্গুলের ছাপসহ নিবন্ধন করে নেয়া হবে। নিবন্ধিত হলেই এনআইডি নম্বর পাবেন সংশ্লিষ্টরা।

ইসির এ কর্মকর্তা জানান, জাতীয় পরিচয় নিবন্ধন আইনে এনআইডি পাওয়ার ক্ষেত্রে বয়সের কোনো বয়সসীমা উল্লেখ নেই। নিবন্ধিত হলেই এনআইডি পাবেন তারা।
শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগও রয়েছে। এমন পরিস্থিতিতে ইসির উদ্যোগও কাজে লাগবে।

নুরুজ্জামান তালুকদার বলেন, ১৮ এর কমবয়সীরাও কিন্তু এনআইডি পাচ্ছেন। ভোটার না হলেও এনআইডি নম্বর পেয়ে যাচ্ছে। এখন এনআইডিটা জরুরি। ১৮ বছর হলেই তারা ভোটার তালিকাভূক্ত হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের নিবন্ধন করা হয়েছে সবশেষ হালনাগাদে। এবার আরও দুই বছর যুক্ত হলে ৩০-৪০ লাখের মতো নতুন ভোটার যুক্ত হতে পারে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা