জাতীয়

পদ্মা সেতুর সুরক্ষায় নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর পিলারে এক মাসেরও কম সময়ের মধ্যে তিনবার ধাক্কা মেরেছে ফেরি। এটি অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের জন্য। বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সংস্থাটি সেতুর সুরক্ষায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিতে যানবাহন পারাপারে নতুন নির্দেশনা দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে মঙ্গলবার (১০ আগস্ট) রাতে ঢাকার অফিসার্স ক্লাবে বৈঠক করেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। বৈঠকে নতুন নির্দেশনার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকার দিনগুলোতে ফেরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ ভারী যানবাহন তোলা যাবে। বাকিটা হালকা যানবাহন তুলতে হবে। এর ফলে ফেরি হালকা হবে।

তিনি জানান, পদ্মা সেতুর পিলারে রাবারের আস্তর লাগানোর চিন্তাভাবনাও চলছে। অতিরিক্ত সতর্কতা হিসেবে এমনটা ভাবা হচ্ছে।

সেতু বিভাগ বলছে, ফেরি দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই বিষয়টিকে মোটেও হালকাভাবে দেখা যাবে না। এ জন্য সোমবার (৯ আগস্ট) লৌহজং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তদন্তের আবেদন করা হয়েছে।

গত ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারে ধাক্কা মারে রো রো ফেরি শাহ মখদুম। এতে ওই ফেরির তলা ফুটো হয়ে যায়। ২৩ জুলাই রো রো ফেরি শাহজালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে পিলারটি ক্ষতিগ্রস্ত হয়। সবশেষ সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১০ নম্বর পিলারে সজোরে ধাক্কা খায়। সব কটি ঘটনায় পিলারের পানির লাগোয়া অংশে (পাইল ক্যাপ) পলেস্তারা উঠে গর্তের সৃষ্টি করেছে।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ফেরির ধাক্কায় সেতুর মৌলিক কোন ক্ষতি হয়নি। তবে বারবার ধাক্কা মারার বিষয়টি কর্তৃপক্ষকে ভাবনায় ফেলেছে। এ জন্য সুরক্ষার জন্য বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা