জাতীয়

টিভি দেখায় বকা, স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: পড়তে না বসে টিভি দেখতে থাকায় বকা দেওয়া হয়েছিল স্কুলছাত্রী অপর্ণাকে (১৬)। এই অভিমানে মেয়েটি আত্মহত্যা করেছে। সোমবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে যাওয়া মৃত স্কুলছাত্রীর কাকা মিলন চন্দ্র সরকার বলেন, অপর্ণা কাজলায় ভাড়া বাসায় আমার কাছে থাকতো। সে এখানে থেকে যাত্রাবাড়ীতে একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো। তার বাবা-মা গ্রামের বাড়িতে থাকেন। রাতে সবার অগোচরে বিষ জাতীয় কিছু খেয়ে বমি করতে থাকে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিলন আরও বলেন, রাতে অপর্ণাকে লেখাপড়া বাদ দিয়ে টিভি দেখায় বকা দেওয়া হয়েছিল। এ ছাড়া অন্য কোন কারণ জানা নেই।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃদুল চন্দ্র সরকারের মেয়ে অপর্ণা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা