জাতীয়

পরীমনির গাড়ি আর চালাবো না: ড্রাইভার নাজির

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমানে আলোচিত নায়িকা পরীমনির গাড়িচালক ছিলেন নাজির হোসেন। দুই মাস আগে নাজির হোসেন পরীমনির গাড়িচালক হিসেবে নিয়োগ পান। পরীমনির টয়োটা হ্যারিয়ার চালাতেন। নাজিরের বেতন ১৮ হাজার টাকা হলেও তিনি পেতেন ১৫ হাজার টাকা। বেতনের বাকি তিন হাজার টাকা মেরে দিতেন পরীমনির কথিত মামা আশরাফুল ইসলাম দীপু। এমনকি ঈদের বোনাস হিসেবে পরীমনি তাকে পাঁচ হাজার টাকা দিলেও দীপু সেখান থেকেও আত্মসাৎ করেছেন।

পরীমনির কাছ থেকে টাকা নিয়ে গাড়িচালককে নিজ হাতে বেতন দিতেন দীপু। টাকার বিষয়ে সরাসরি পরীমনির সঙ্গে কথা বললে নাজিরের চাকরি খাওয়ার হুমকি দেন দীপু। চাকরি হারানোর ভয়ে নাজির সরাসরি পরীমনিকে কিছু বলতেও পারতেন না। নাজিরের বেতন ১৮ হাজার টাকা হলেও এতদিন জানতেন না তিনি। তবে আটকের পর তিনি জানতে পারেন তার বেতন ছিলো ১৮ হাজার।

পরীমনির গাড়িচালক নাজির হোসেনের সঙ্গে গণমাধ্যমের কথা হলে তিনি পরীমনির বিভিন্ন বিষয়ে জানান।

নাজির হোসেন জানান, ‘গুলশানের অল ক্লাবে ছিলো ডিউটির প্রথম রাত। এর পরদিন রাতে ডিউটি ছিলো বোট ক্লাবে। আমার সামনে অনেক কিছুই পরীমনি ম্যাডাম করেছেন যা আমি দেখেছি। দুই মাস আগে পরীমনির আগের গাড়িচালক বিদেশ চলে যাওয়ার কারণে আমি নিয়োগ পাই। ভেবেছিলাম নায়িকার গাড়ি চালাবো। এটা কয়জনের ভাগ্যে জোটে। বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বেশিই ভেবেছিলাম। কিন্তু ১৫ হাজার টাকা বেতন পেলেও মনে কষ্ট ছিলো না। টাকার কথা না ভেবে নায়িকার গাড়ি চালাচ্ছি এটাই অনেক বড় কিছু মনে করতাম।’

তিনি বলেন, ‘প্রথম মাসে বেতন পেয়েছিলাম ১৫ হাজার টাকা। এরপর ঈদের আগে দুই হাজার টাকা বোনাস দেন দীপু। ঈদে যদি মাত্র দুই হাজার টাকা বোনাস দেয় তাহলে পরিবার নিয়ে ঈদ করব কীভাবে? এ কারণে দীপুর কাছে জিজ্ঞেস করেছিলাম, ‘এত কম বোনাস কেন স্যার? জবাবে দীপু বলেছিলেন, বেশি কথা বইলো না, বেতন-বোনাসের কথা পরীমনির কাছে বললে তোমার চাকরি থাকবে না। এরপর থেকেই সন্দেহ হয় দীপুর বিষয়ে।’ এ ছাড়াও এক মাসের বেতন এখনো পাননি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘করোনার সময় এমনিতেই অনেক চালকের চাকরি নেই। তাই চাকরি হারানোর ভয়ে পরীমনির কাছে বেতন-বোনাসের কোনোকিছুই জিজ্ঞাসা করি না। এ ছাড়াও দীপু আশ্বাস দিয়ে বলেছিলেন, আগামী ৬ মাস ১৫ হাজার করে দেবেন পরীমনি, ৬ মাস পর বেতন বাড়ানো হবে।’

পরীমনি জামিনের পর তার গাড়ি পুনরায় চালাবেন কিনা- জানতে চাইলে চালক নাজির বলেন, ‘পরীমনির গাড়ি আর চালাবো না। শুধু পরীমনিই নয়, আর কোনো নায়ক-নায়িকার গাড়িই চালাবো না। বেতন কম পাই তাতে সমস্যা নেই, কিন্তু সম্মান ও ঝামেলামুক্তভাবে চাকরি করতে চাই।’

গত বুধবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বনানীর বাসায় অভিযান চালিয়ে আলোচিত নায়িকা পরীমনি ও তার কথিত মামা মো. আশরাফুল ইসলাম দীপুকে গ্রেফতার করেন র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। পরদিন বনানী থানায় পরীমনি ও দীপুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব।

প্রসঙ্গত, পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোট ক্লাবে যৌন নির‌্যানের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। ওই ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা