জাতীয়

১১ আগস্ট থেকে চলবে গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক: বুধবার (১১ আগস্ট) থেকে সারাদেশে গণপরিবহন চলবে। খোলা হবে সব দোকানপাট। চালু হবে কল-কারখানা তবে কিছু শর্ত দিয়ে চলমান লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনীতির কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার ( ৮ আগস্ট) এ বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়।

আগামী দু’দিন পর লকডাউন তোলার ঘোষণা দিলেও বেশ কিছু শর্ত যুক্ত করেছে সরকার। এর মধ্যে দোকান-পাট ও শপিংমল খোলার রাখার সময় বেঁধে দেয়া হয়েছে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। এই সময়সীমা মানতে বলা হয়েছে খাবারের দোকানগুলোকেও। মেনে চলতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি; পরতে হবে মাস্ক।

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে চলা কঠোর বিধিনিষেধ শেষ হবে ১০ আগস্ট, মঙ্গলবার।

এর আগে রোববার (৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। আজ প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা পাবো তখন বিস্তারিত বলা যাবে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন চলছে। ১ জুলাই থেকে পর্যায়ক্রমে ১৪ জুলাই ও ২৩ জুলাই হতে ১০ আগস্ট পর্যন্ত লকডাউন চলছে। এই লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস, দোকানপাট বন্ধ রয়েছে। এমনকি গণপরিবহনও বন্ধ। এ দিকে প্রথম দিকে গার্মেন্টস ও কল-কারখানা বন্ধের নির্দেশ দেয়া হলেও ৩০ জুলাই আবার এসব খুলে দেয়া হয়।

দেশে ২০২০ সালের ৮ মার্চ সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত দেশে ২০২০ সালের ১৮ মার্চ হতে ৭ আগস্ট পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে ২২ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন শনাক্ত ও সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। ১১ আগস্ট থেকে খুলবে দোকানপাট, শপিংমল; চলবে গণপরিবহন, খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস।

এর আগে ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মন্ত্রী বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। ১০ তারিখ পর্যন্ত বিধিনিষেধের সময়ের মতো চলবে, ১১ তারিখ থেকে খুলবে অফিস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা