জাতীয়

করোনায় বিচারপতি ফজলুর রহমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের সাবেক বিচারপতি একেএম ফজলুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ খবর নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান।

রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাবেক বিচারপতি একেএম ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারপতি ফজলুর রহমান ১৯৪৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা সিরাজ উদ্দিন আহমেদ এবং মা জাহানারা বেগম। তিনি এলএলবি শেষে ১৯৬৯ সালে আইনজীবী পেশায় যোগ দেন।

১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি মুনসেফ হিসেবে যোগ দেন। ১৯৮৯ সালের ১৫ জুন জেলা জজ হিসেবে পদোন্নতি পান। ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। দুই বছর পর ২০০৪ সালের ২৯ জুলাই তাকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়। পরে হাইকোর্ট থেকে অবসরে যান তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা