জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করের চিঠি

সান নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে চিঠি পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে গত মার্চে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের বিষয়ে জোর দিয়েছে ভারতে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

চিঠিতে জয়শঙ্কর লিখেছেন, আমাদের অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা, স্থিতিস্থাপকতা এবং প্রশমনের ক্ষেত্রে সাম্প্রতিক সমঝোতা স্মারকটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এই প্রক্রিয়াগুলো দুই দেশকে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলায় খুব ভালোভাবে সহায়তা করবে। দুর্যোগ ব্যবস্থাপনায় সমঝোতা স্মারক বাস্তবায়ন হলে একে অপরের কাছ থেকে দুর্যোগ মোকাবিলার অনুশীলন শেখার পাশাপাশি একে অপরকে সহায়তা করতে পারবে।

গত ২৫ জুলাই ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে চিঠি লেখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জয়শঙ্কর শোক বার্তা পাঠানোর জন্য মোমেনকে ধন্যবাদ জানান।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা