জাতীয়

ফ্ল্যাট ভাড়া ৪৫০০ টাকা, উদ্বোধন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বহুতল ভবনে ৬৭৩ স্কয়ার ফিটের নতুন ফ্ল্যাটে মাসিক ভাড়া মাত্র ৪ হাজার ৫০০ টাকা। ফ্ল্যাটে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। এই ভাড়া দৈনিক হিসাবেও পরিশোধ করা যাবে। সেক্ষেত্রে প্রতিদিন দিতে হবে ১৫০ টাকা। এসব ফ্ল্যাটে থাকার সুযোগ পাবেন ঢাকার বস্তিবাসী।

মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বস্তিবাসীর জন্য নির্মিত ৩০০ ফ্ল্যাটের বরাদ্দপত্র মঙ্গলবার (৩ আগস্ট) হস্তান্তর করবেন জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালে এই পরিকল্পনা গ্রহণ করেন। ওই বছর ২৬ অক্টোবর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই প্রকল্পে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ১৪৮ কোটি টাকা ব্যয় হচ্ছে।

জাতীয় গৃহায়ন অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী জানান, মিরপুর ১১ নম্বর সেকশনে বস্তিবাসীর জন্য মোট ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ হচ্ছে। মঙ্গলবার ৩০০ পরিবারের হাতে বরাদ্দপত্র দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে দেওয়া হবে আরও ১ হাজার একটি পরিবারকে। ওই বস্তিতে থাকা ১০ হাজার পরিবার নতুন ফ্ল্যাটে থাকার সুযোগ পাবেন।

তিনি জানান, এই প্রকল্পের অধীনে ৬ বিঘা জমিতে ১৪৯ কোটি টাকা ব্যয়ে ১৪ তলার ৫টি ভবন নির্মাণ হয়। এখানকার ফ্ল্যাটগুলো ২ কক্ষবিশিষ্ট এবং আয়তন ৬৭৩ থেকে ৭২০ বর্গফিট।

প্রতিটি ভবনে রয়েছে কমিউনিটি হল, দুটি লিফট ও প্রশস্ত সিঁড়ি। এ ছাড়াও রয়েছে অগ্নিনির্বাপণ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা, ৪০ কেভিএ জেনারেটর ও ২৫০ কেভিএ সাব-স্টেশন সুবিধা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র হস্তান্তর করা হবে। বরাদ্দপ্রাপ্তরা আগামী ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাটে বসবাস করতে পারবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ফ্ল্যাটের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা