ফারিয়া মাহবুব পিয়াসা এবং মরিয়ম আক্তার মৌ ওরফে মৌ আক্তার
জাতীয়

টাকাওয়ালাদের বাসায় ডেকে ফাঁসাতেন পিয়াসা-মৌ

নিজস্ব প্রতিবেদক: মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং মডেল মরিয়ম আক্তার মৌ ওরফে মৌ আক্তারকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১ আগস্ট) দিনগত মধ্যরারে রাজধানীর বারিধারা থেকে পিয়াসা এবং মোহাম্মদপুরের বাবর রোড থেকে মৌকে আটক করা হয়।

এ বিষয়ে জানাতে ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ মোহাম্মদপুরে মৌয়ের বাড়ির নিচে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, আটক এই দুই মডেল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বহু ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের বাসায় অভিযান চালানো হয়েছে। দুজনের বাসায় বিদেশি মদ, ইয়াবা ও সিসা পাওয়া গেছে। মৌয়ের বাড়িতে মদের বারও ছিল।

তিনি বলেন, বাসায় মাদক পাওয়ায় তাদের বিরুদ্ধে গুলশান থানায় ও মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ থাকায় আলাদা মামলা হবে। এসব মামলায় আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব।

পিয়াসার ঘরের টেবিল থেকে ৪ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। প্যাকেটগুলোতে কত পিস ইয়াবা ছিল সেটি এখনো গণনা করা হয়নি। তার রান্নাঘরের ক্যাবিনেটে ৯ বোতল বিদেশি মদ, ফ্রিজে সিসা তৈরির কাঁচামাল এবং কয়েকটি ই-সিগারেট পাওয়া যায়। এছাড়াও পিয়াসার কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। অভিযান শেষে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

২০১৭ সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ওই ঘটনায় হওয়া মামলার এজাহারে ফারিয়া মাহাবুব পিয়াসার নাম ছিল। পিয়াসা প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন। কিন্তু পরে ভুক্তভোগীদের একজন পিয়াসার বিরুদ্ধেই মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন। চার বছর পর আবারও আলোচনায় এলেন সেই পিয়াসা।

ফারিয়া পিয়াসা এশিয়ান টেলিভিশনের পরিচালক এবং প্রিভিউ কমিটির প্রধান ছিলেন। দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী শাফাত আহমেদকে বিয়ে করেন তিনি। এনটিভির রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’র অন্যতম প্রতিযোগী ছিলেন ফারিয়া পিয়াসা।

সর্বশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার তরুণীর মরদেহ উদ্ধারের পর যে মামলা হয়েছিল তাতেও পিয়াসার নাম ছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা