জাতীয়

কত কী হেলেনার বাসায়

নিজস্ব প্রতিবেদক: হেলেনা জাহাঙ্গীর বহুল আলোচিত। আলোচনার বেশিরভাগই নেতিবাচক। তার মালিকানায় রয়েছে জয়যাত্রা নামে একটি আইপি টিভি। এই টিভির মাধ্যমে তিনি প্রচারে থাকার চেষ্টা করেন। জয়যাত্রার নানা অনুষ্ঠান নিয়েও আছে আলোচনা-সমালোচনা-ট্রল। সর্বশেষ তিনি আলোচনায় আসেন ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একট সংগঠনের ঘোষণা দিয়ে।

এই সংগঠনের পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পোস্টারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হেলেনা জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়। এই ঘটনায় আওয়ামী লীগে সাংগঠনিকভাবে চাপে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আওয়ামী লীগে পদ হারানোর সপ্তাহ না পেরোতেই আটক হলেন আলোচিত হেলেনা। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম পেয়েছে র‌্যাব।

হেলেনার বাসায় যা পেয়েছে র‌্যাব
র‌্যাবের অভিযানে হেলেনার বাসা থেকে হরিণের চামড়া, ক্যাংগারুর চামড়া, বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, ক্যাসিনোসামগ্রী, দেশি-বিদেশি ছরি-চাকু, একাধিক ওয়াকিটকি, বিদেশি মুদ্রা, বিপুল সংখ্যক এটিএম কার্ড উদ্ধার করা হয়। সূত্র বলছে, এছাড়াও বাসা থেকে কিছু কাগজপত্র উদ্ধার করেছে র‌্যাব। এগুলো যাছাই-বাছাই করা হবে। র‌্যাবের সদস্যরা হেলেনার বাসায় এতকিছু দেখে অবাক হন।

রাত আটটার দিকে র‍্যাব সদস্যরা হেলেনার বাসভবনে প্রবেশ করেন। রাত পৌনে ১০টার দিকে র‍্যাবের তিন নারী সদস্য ওই বাসায় প্রবেশ করেন। এসময় র‌্যাব বাসার মূল ফটক বন্ধ করে দেয়। তখন কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে ১২টার দিকে তাকে আট করা হয়।

জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগের উপকমিটির সদস্য হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা