জাতীয়

ডিএসসিসিতে এডিস নিয়ন্ত্রণে ২৪ মামলা

নিজস্ব প্রতিবেদক: এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৪ নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩ লাখ ৩১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর ইস্কাটন গার্ডেন, পরিবাগ ও বাংলামোটরে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর বাসাবোতে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর হাজারীবাগে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর ডিআইটি রোডের ঢালকানগরে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া, অঞ্চল-৬ এর আমুলিয়ায় শাহীন রেজা, অঞ্চল-৮ এর সারুলিয়া, ডেমরায় কাজী হাফিজুল আমিন, অঞ্চল-৯ এর শেখদী, যাত্রাবাড়ীতে বিকাশ বিশ্বাস এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মধ্যে অঞ্চল-১ এর এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচায় মেরীনা নাজনীন, অঞ্চল-৪ এর শাখারী পট্টিতে মো. হায়দার আলী এবং অঞ্চল-১০ এর কদমতলি এলাকায় মো. মামুন মিয়া এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত এসময় ৩২৯টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মোট ২৪টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২৪টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ভবন মালিকদের সর্বমোট ৩ লাখ ৩১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযান প্রসঙ্গে অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, মশক নিয়ন্ত্রণে আমাদের দৈনন্দিন কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং গণমাধ্যমের সচেতনতামূলক সংবাদ প্রচার অব্যাহত থাকার পরেও আমরা এখনও মানুষের নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে বিশেষ করে গ্যারেজে, ছাদে এবং কবুতর, বিড়াল ও কুকুরের মতো পোষা প্রাণীর খাবারের পাত্রে মশার লার্ভা পাচ্ছি। তাই ডেঙ্গু মোকাবিলায় সম্মানিত নগরবাসীকে আরও বেশি সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা