জাতীয়

অভিযানের পাশেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি 

জাহিদ রাকিব : করোনা মহামারী মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে সর্বসাধারণের সচেতনতায় মতিঝিল এলাকায় র‍্যাব-৩ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযানের পাশেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত করে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে।

বুধবার (২৮ জুলাই) মতিঝিল ব্যাংক পাড়ায় এই অভিযান পরিচালনা করে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় র‍্যাবের অভিযানের পাশে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে মানুষ টিসিবির পণ্য সংগ্রহ করছেন। সে দিকে ভ্রাম্যমাণ আদালতের কোন নজর ছিলো না।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, আমরা আসার আগে তারা এখানে পণ্য বিক্রি করছেন। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

আর টিসিবির পণ্য বিক্রিতে দায়িত্বে থাকা রুবেল বলেন, আমরা ক্রেতাদের বোঝানোর চেষ্টা করছি কিন্তু তারা কোনো ভাবেই সামাজিক দুরত্ব মানছেন না।

তিনি আরও বলেন, তারা এমন করলে আমরা পণ্য বিক্রি বন্ধ করতে বাধ্য হবো।

টিসিবির পণ্য কিনতে আসা মনোয়ারা বেগম বলেন, আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। গাড়ি আসতে লেট করায় মানুষের ভিড় লেগে গেছে।

আব্দুর রহীম নামে আরেকজন বলেন, কার আগে কে নিবে এই প্রতিযোগিতা থেকে ভিড় বাড়ছে। স্বাস্থ্যবিধি মানার কথা কেউ মনেই করছেন না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা