জাতীয়

পরিবহন ব্যবস্থা নেই বেসরকারি প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক : বিধিনিষেধের চতুর্থ দিন আজ। আর গতকাল থেকে সকল সরকারি বেসরকারি ব্যাংক খোলা রয়েছে। তাই ব্যাংকের সাথে নিয়োজিত সকল কর্মকতাকে যেতে হচ্ছে কাজে। আর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা করার নির্দেশনাও দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। তবে বেসরকারি প্রতিষ্ঠানে পরিবহন ব্যবস্থা নেই।

সোমবার (২৬ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় ,অনেক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়নি। আর নগরে চলাচলের জন্য গণপরিবহন না থাকায় এসব কর্মকর্তা-কর্মচারী ভোগান্তির মধ্যে পড়েছে। কেউ যাচ্ছেন হেটে কেউবা যাচ্ছেন ভ্যানে করে।

এ সময় বেশ কয়েকজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সড়কে অপেক্ষা করতে দেখা যায়।

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মটরসাইকেলে করে অফিসে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন।

ব্যাংক কর্মকর্তা বলেন, পরিবহনের কোনা ব্যবস্থা না থাকায় অফিসে আসতে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

মতিঝিল এনসিসি ব্যাংকের প্রধান অফিসে চাকরি করেন আরজু মিয়া বলেন, 'নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠান নিজস্ব পরিবহন ব্যবস্থা করার কথা থাকলেও আমাদের তা করে নাই! তাই এখন ভ্যানে যাচ্ছি।'

মতিঝিলের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহমেদ বলেন, কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী মতিঝিলে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। তাই সকাল থেকে এ এলাকার সড়কগুলোতে একটু যানজট লেগে আছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা