জাতীয়

লকডাউনে বিদেশগামীদের জন্য উড়বে বিমান

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার ছুটি শেষে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ থাকবে। তবে বিধিনিষেধের মধ্যে বিদেশ যাওয়া-আসা করা যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু থাকবে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা ও নভোএয়ারকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। তবে শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।

বেবিচকের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এই তিন এয়ারলাইন্স যাত্রী পরিবহনের আগে সেই যাত্রীর আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিট রয়েছে কিনা তা নিশ্চিত করবে। বিমানবন্দরে চেক ইন ও বোর্ডিংয়ের সময় তা পরীক্ষা করে দেখবে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৩ জুলাই এক চিঠিতে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ সব ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করে বেবিচক। তবে বিদেশে যাওয়া-আসা করা যাত্রীদের কথা বিবেচনা করে বিধিনিষেধের এই নির্দেশনা কিছুটা শিথিল করা হলো।

এর আগে গত ১লা জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ই জুলাই থেকে ২৩শে জুলাই সকাল ছয়টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করা হয়। ২৩ জুলাই সকাল ছয়টার পর থেকে আবারও ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যা চলবে আগামী ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা