ফাইল ফটো
জাতীয়

আট পশু কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী

সাননিউজ ডেস্ক: ঈদুল আজহায় গণভবনে ছয়টি ছাগল ও দুটি গরু কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি সংবাদমাধ্যকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

বিপ্লব বড়ুয়া বলেন, ঈদের দুদিন গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। এসময় যে কেউ গণভবনে প্রবেশ করতে পারেন। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনাভাইরাসের কারণে গত বছর থেকে জনগণের সেই অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন প্রধানমন্ত্রী। এটা তার জন্য বেদনার। করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এলে গণভবন আবারও সাধারণ মানুষকে অভ্যর্থনা জানানো হবে।

তিনি জানান, এবছর ঈদুল আজহায় ছয়টি ছাগল ও দুটি গরু কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী। এই মাংস গণভবনের কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী টেলিফোনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা