জাতীয়

আজ ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক : ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ। করোনার ঝুঁকির মধ্যে সারাদেশে বুধবার (২১ জুলাই) মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করা হবে।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে ঈদগাহ, খোলা জায়গা ও মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে, গতবারের মতো এবারও রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

কোথায়-কখন জামাত

দেশের প্রথম জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে। জাতীয় মসজিদটিতে এবার পাঁচটি ঈদ জামাত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে এবারও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চারটি ঈদ জামাত হবে। এছাড়া সকাল সাড়ে ৭টায় আশুলিয়ার বলিভদ্র বাজার জামে মসজিদে এবং সকাল ৯টায় কাজলাপাড় ভাঙ্গা প্রেস বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদুল আজহার জামাত হবে।

এদিকে ময়মনসিংহে ঈদের প্রধান জামাত হবে আঞ্জুমান ঈদগাহ মসজিদে। সেখানে এবার তিনটি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৮টায়। এরপর সকাল পৌনে ৯টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ৯টায় তৃতীয় জামাত হবে। শহরের বড় মসজিদে সকাল সোয়া ৮টায় একমাত্র ঈদ জামাতটি হবে।

এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮টায়, আকুয়া মোড়ল মসজিদে সকাল সাড়ে ৭টা ও ৮টায় ঈদের জামাত হবে।

রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সকাল ৮টায় দ্বিতীয় জামাত হবে ঈদগাহে।

এছাড়া সকাল ৮টায় শহরের সাহেববাজার বড় রাস্তায়, টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৭টা ও ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল ৭টায় জামাত হবে।

রংপুরের এবার সকাল ৮টায় কোরবানি ঈদের প্রধান জামাত হবে জেলা মডেল মসজিদে। বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, একই সময় কেরামতিয়া মসজিদে হবে আরেকটি জামাত।

এছাড়া জেলার পাঁচ হাজার ৯০টি মসজিদে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেয়া হয়েছে।

সান নিউজ/এফএআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা