জাতীয়

ঈদে বন্দিদের জন্য প্রস্তুত ১৭ গরু

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য ১৭টি গরু কোরবানি দেবে কারাকর্তৃপক্ষ। ইতোমধ্যে জেল গেটে ১৭টি গরু আনা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্দিদের জন্য আগামীকাল ১৭টি গরু কোরবানি করা হবে। ঠিকাদারদের কাছ থেকে কিনে আনা ১৭টি গরুতে প্রায় ৩ হাজার থেকে ৩১শ কেজি মাংস হবে। এছাড়া অন্য ধর্মাবলম্বী বন্দিও যেসব বন্দি গরুর মাংস খান না তাদের জন্য রয়েছে খাসির মাংসের ব্যবস্থা।

জেলার মাহবুবুল ইসলাম জানান, ঈদের দিন সকাল ৭টায় বন্দিদের নাস্তা দেওয়া হবে। নাস্তায় থাকবে পায়েস ও মুড়ি। দুপুরে বন্দিদের জন্য কয়েক পদের খাবারের ব্যবস্থা করা তাদের দুপুরের খাবারে থাকবে ভাত, গরু/খাসির মাংস, রুই মাছ ও আলুর দম। ঈদের দিন শেষে রাতেও বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হবে। রাতের খাবারে থাকবে পোলাও, গরু/খাসির মাংস, রোস্ট, মিষ্টি, কোল ড্রিংস ও পান-সুপারি।

জেলার মাহবুবুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো ঈদের বিশেষ দিনটিতে বিশেষ খাবার ব্যবস্থা থাকলেও ঈদুল ফিতরের মতো এবারও একসাথে জামাতে নামাজ পড়তে পারবেন না বন্দিরা। করোনা সংক্রমণ এড়াতে বন্দিরা নিজ নিজ ওয়ার্ডে নামাজ পড়তে পারবেন।

সানিনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা