জাতীয়

এবার মালদ্বীপের প্রেসিডেন্টকে আম পাঠালেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রীর পর এবার মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে ৫০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৯ জুলাই) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচারপ্রধান আয়েশা শান সাকির কাছে উপহারের আম হস্তান্তর করেন।

বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালদ্বীপের রাষ্ট্রাচারপ্রধান সে দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ৪ জুলাই স্থলসীমান্ত দিয়ে হাঁড়িভাঙা আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রী আম উপহার পাঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারের আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিভূত করেছে। আর এই উপহার নরেন্দ্র মোদিকে গত মার্চ মাসে ঢাকা সফরের সময় শেখ হাসিনার উদাত্ত আতিথেয়তার কথা মনে করিয়ে দিয়েছে। আম উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৫ জুলাই লেখা চিঠিতে এই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা