জাতীয়
ইউএনকে আপা বলায় পিটুনি

তদন্তে মাঠে নামছে জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে একটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীকে পিটুনির ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লার ভূমিকা তদন্তে কমিটি করেছে জেলা প্রশাসন।

এর আগে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছিল প্রশাসন। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল লতিফ। তিনি বলেন, প্রতিবেদন অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই ঘটনায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করার পরও মারধরের ‘নির্দেশদাতা’ ইউএনওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় সমালোচনার মধ্যে রোববার বিকেলে এই সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।

তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শফিকুল ইসলামকে। তবে কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে, সেই বিষয়টি নির্দিষ্ট করে দেয়া হয়নি।

শফিকুল ইসলাম বলেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন জেলা প্রশাসক। তবে সময় নির্ধারণ করে দেননি। এক প্রশ্নের জবাবে বলেন, আগামীকাল থেকে কাজ শুরু করবেন।

গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে ওই মারধরের ঘটনা ঘটে সিংগাইরের ধল্লা ইউনিয়নের জাগীর বাজারে। মারধরের শিকার হন তপন চন্দ্র দাশ। তাকে দুই হাজার টাকা জরিমানাও করেন ইউএনও রুনা লায়লা।

প্রাথমিকভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আসে যে, ব্যবসায়ী তপন চন্দ্র দাশ ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় তাকে পিটুনি দেয় পুলিশ।
ইউএনও এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। একটি জাতীয় গণমাধ্যমে তার প্রতিবাদলিপি ছাপার পর নিজের ফেসবুক পেজে সেই প্রতিবাদলিপি পোস্টও করেছেন। তবে সেই ব্যবসায়ীকে মারধরের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দিচ্ছেন না।

ইউএনও রুনা লায়লা তার প্রতিবাদলিপিতে ‘আপা’ ডাকা প্রসঙ্গ তুললেও ব্যবসায়ীকে পিটুনির নির্দেশের বিষয়ে কিছু বলেননি।
আবার ইউএনওর নানা অভিযানের ছবি উপজেলা পরিষদের ফেসবুক পেজে নিয়মিত পোস্ট করা হলেও বৃহস্পতিবারের একটি ছবিও পোস্ট করা হয়নি।

গণমাধ্যমে এই ঘটনা প্রকাশ হওয়ার পর শুক্রবারই মারধরে জড়িত সন্দেহভাজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা