জাতীয়

চট্টগ্রাম পেল ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম পেল চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা। রবিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে টিকার এই চালান চট্টগ্রামে এসে পৌঁছায় বলে জানান সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, টিকার চালানের মধ্যে সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ ও ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ মডার্নার। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই শাখায় এসব ভ্যাকসিন ওয়াক-ইন-কুলারে সংরক্ষণ করা রয়েছে।

সিভিল সার্জন জানান, যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা মাইনাস ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। তাই এসব টিকা শুধুমাত্র সিটি করপোরেশন এলাকার আওতায় থাকা সাধারণ মানুষ এই টিকার আওতায় আসবে। আর চীন থেকে কেনা সিনোফার্ম দেওয়া হবে উপজেলা পর্যায়ে।’

এই টিকা আসায় আগামী সপ্তাহ থেকে ফের গণ টিকাদান কার্যক্রম শুরু করা হবে। শনিবার থেকে টিকা প্রধানকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রতিটি টিকাদান কেন্দ্র থেকে ৮ জন করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা