জাতীয়

অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মহামারি করোনাকালে শুধু সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলার কোন হাসপাতাল থেকে তথ্য পাবে না গণমাধ্যম কর্মীরা, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান। অবাধ তথ্য প্রবাহ গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত।

শনিবার (১০ জুলাই) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা অবাক ও বিস্ময়ের সাথে লক্ষ্য করছি চব্বিশ ঘণ্টা পার হলেও ঢাকার সিভিল সার্জন এর জারি করা নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি। অথচ মহামারি করোনাকালে জাতি সঠিক তথ্য জানতে গণমাধ্যমের দিকেই তাকিয়ে থাকে।

কাদের বলেন আরও বলেন গণমাধ্যমের রিপোর্ট দেখেই প্রতিটি দুঃসময়ে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক এবং সিভিল সোসাইটি এগিয়ে আসে। তাছাড়া, গণমাধ্যমে সঠিক তথ্য না পাওয়া গেলে অনিয়ম ও দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি গুজব ও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার লাভ করে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মহামারি করোনার উচ্চ সংক্রমণ এর সময় ঢাকার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকান্ডে বাঁধা সৃষ্টি করতে চায় সেটিও খতিয়ে দেখতে হবে। এমন বিপর্যয়ের সময় গণমাধ্যম-কে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়। তাই দ্রুততার সাথে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের “তথ্য না দেয়ায় নির্দেশনা” প্রত্যাহার করতে হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা