জাতীয়

নবজাতকদের করোনা বাড়ছে

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও শনাক্তের হার দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনেই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে নবজাতক শিশুরাও রক্ষা পাচ্ছে না। ঢাকা শিশু হাসপাতালের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

জানা যায়, দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ নবজাতকের মধ্যে করোনা ৩২ শিশু শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে ২০ শিশুই ঢাকার বাইরের। এরমধ্যে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ নবজাতকের। অবস্থার উন্নতি হওয়ায়; হাসপাতাল ছেড়েছে, ১৪ শিশু। মৃত্যু হয়েছে ৪ নবজাতকের।

গবেষকরা বলছেন, এখন এই হার আরও বেশি। তাদের মতে, স্বজনদের মাধ্যমে করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরা। তাই অভিভাবকদের সচেতনতার পাশাপাশি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর আত্মীয়-স্বজনসহ অনেকের সংস্পর্শে আসছেন নবজাতক শিশুরা। তাদের মাধ্যমেই এই সংক্রমণ।

গত বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭১৪ শিশুর নমুনা নিয়ে গবেষণা করে ঢাকা শিশু হাসপাতাল। এতে ৩২ নবজাতকের করোনা ধরা পড়ে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা