জাতীয়
মুজিববর্ষে

ফিলিপাইনে স্মারক খাম ও ডাকটিকেট প্রকাশ 

কূটনৈতিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাঁর স্মরণে স্মারক খাম ও বিশেষ ডাকটিকেট অবমুক্ত করেছে ফিলিপাইন পোস্টাল করপোরেশন ফিলপোস্ট।

শুক্রবার (৯ জুলাই) ফিলিপাইন পোস্টাল করপোরেশন ও ফিলিপাইনস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে উদ্বোধনী খাম ও ডাকটিকিট অবমুক্ত করেন ফিলপোস্ট পোস্টমাস্টার জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা নরম্যান ফুলগেনশিও এবং ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

কোভিড-১৯ অতিমারীর প্রেক্ষিতে অবশ্যপালনীয় সকল স্বাস্থ্যবিধি অনুস্বরণ করে সীমিত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে ফিলপোস্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নরম্যান ফুলগেনশিও ফিলপোস্টকে জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনে অংশীদার করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মুজিব লোগো সম্বলিত এই ডাকটিকেট ও খাম ফিলিপিনোদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আগ্রহ তৈরী করবে।

জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতার নীতি, আদর্শ, ত্যাগ ও জীবনসংগ্রাম পৃথিবীর সব মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই ডাকটিকেট ও খাম প্রকাশের মাধ্যমে ফিলিপাইন ও বহির্বিশ্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যাপকভাবে প্রচারিত হবে। তিনি আশা প্রকাশ করেন যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনাদর্শ সাধারণ ফিলিপিনোদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করতে সক্ষম হবে। তিনি জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনে দূতাবাসের সাথে যোগদানের জন্য ফিলপোস্টকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, মুজিববর্ষের লোগো সম্বলিত উদ্বোধনী খাম ও ১৭ ফিলিপাইন পেসো মূল্যমানের ডাকটিকিট ডিজাইন করেছে ফিলপোস্ট ক্রিয়েটিভ টিম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা