জাতীয়

কামরাঙ্গীরচরে চার্জার বিস্ফোরণে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচর আহসানবাগ এলাকার একটি বাসায় অটোরিকশার চার্জার থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলা ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ইজি বাইক চালক আ. মতিন (৪০), তার স্ত্রী ইসয়াসমিন আক্তার ময়না (৩৫), দুই মেয়ে আয়শা (৬) ও মায়শা (১০) এবং ময়নার ভাগিনা আবুল খায়ের রায়হান (২৫)।

দগ্ধ রায়হান জানান, তিনি একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। ওই বাসায় তার মা থাকলেও তিনি অন্যখানে থাকেন। বৃহস্পতিবার (৮ জুলাই) দিনগত রাতে তিনি ওই বাসায় মায়ের কাছে গিয়েছিলেন। রাতে মতিনের পরিবারে একটি রুমে ও পাশের রুমে ছিলেন তিনি। শুক্রবার ভোরে যখন তারা সবাই ঘুমিয়েছিলেন, তখন বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঘুম ভেঙে গেলে চারদিকে আগুন দেখতে পান তিনি। বিস্ফোরণে রুমের দরজাও ভেঙে গেছে। পরে তারা দৌঁড়ে বাসার বাইরে চলে যান। তবে এরআগেই তাদের শরীর পুড়ে যায়।

তিনি বলেন, মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। অটোরিকশাটি বাসার বাইরে রেখে তার চার্জার রুমের ভেতরে বিদ্যুতের সঙ্গে সংযোগ করতেন। সেই চার্জার থেকেই ভোরে বিস্ফোরণে ঘটে।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া মতিনের শ্যালক মো. মাসুম জানান, খবর পেয়ে ভোরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়হান ছাড়া বাকি ৪ জনের অবস্থাই গুরুতর। বড় মেয়েটি একটি মাদরাসায় পড়তো। তাদের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, মতিনের শরীরের ৯২ শতাংশ, ময়নার ৯৫, আয়শার ৪৬, মায়শা ৪২ এবং রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। রায়হান বাদে বাকি ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা