জাতীয়

‘লকডাউন দেখতে রাস্তায় যাবেন না’

জাহিদ রাকিব

জনসাধারণকে লকডাউন দেখতে রাস্তায় যেতে নিষেধ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের বিধিবিধান মানতে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আপনারা লকডাউন দেখতে রাস্তায় যাবেন না। আমাদের সবাইকে দেশের আইন-কানুন মেতে চলতে হবে। সবাইকে স্বাস্থ্যসচেতন হতে হবে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে লকডাউনে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মাঝে নগদ ৫০০ টাকা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা দুর্যোগ মোকাবিলা করতে পারবো। দুই কোটি মানুষের বসবাসের শহরে ৪০ লাখ পরিবার বাস করে। এই ৪০ লাখ পরিবারকে যদি সাহায্য করি তাহলে দুর্যোগ কাটানো সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ও দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা দুর্যোগ মোকাবিলা করতে পারবো। দুই কোটি মানুষের বসবাসের শহরে ৪০ লাখ পরিবার বাস করে। এই ৪০ লাখ পরিবারকে যদি সাহায্য করি তাহলে দুর্যোগ কাটানো সম্ভব।

বেনজীর আহমেদ বলেন, দয়া করে বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবেন না। অনেকেই বলে থাকেন, বাসায় ভালো লাগে না তাই বের হয়েছি। এসব বন্ধ করতে হবে।

ঢাকা মহাগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, পুলিশ দেখলে মাক্স পড়বেন আর চলে গেলে খুলে ফেলবেন তাহলে আপনাকে আল্লাহর ফেরেশতাও বাঁচাতে পারবে না।

আপনি যদি আপনার পরিবারকে বাঁচাতে চান তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলুন বলেন তিনি।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতন হতে হবে। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দ্রুত এই মহামারী থেকে মুক্ত পাবো।

হেলাল উদ্দিন বলেন, দেশ এক মহাবিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা এক হাজার মানুষের মাঝে খাবারের ব্যবস্থা করেছি। জীবন বাঁচাতে হবে, আগামীতে লকডাউন বাড়বে তখন আমাদের কার্যক্রম আবারও শুরু করবো।

সান নিউজ জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা