জাতীয়

মন্ত্রীর ফোনের তিন ক্রেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া ‘আইফোন-এক্স’ ৪ দফায় বিক্রি হয়েছে। প্রথম তিন ক্রেতা বর্তমানে কারাগারে। পুলিশ সর্বশেষ অর্থ্যাৎ চতুর্থ ক্রেতাকে খুঁজছে। ফোনটি সর্বশেষ বিক্রি হয় ৩০ হাজার টাকায়।

গত ৩০ মে রাজধানীর বিজয় সরণী মোড়ে গাড়ির গ্লাস নামিয়ে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে স্মার্টফোন ‘ছোঁ’ মেরে নিয়ে যায় ছিনতাইকারী। পরে ১ জুন শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, মোবাইলটি নিয়ে যাওয়ার পর আমি হতভম্ব হয়ে পড়েছিলাম। তাৎক্ষণিকভাবে আমার গানম্যানসহ ডিউটিরত পুলিশ কর্মকর্তারা ছুটে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেননি। ছেলে এক লাখ টাকায় ফোনটি কিনে দিয়েছিল।

মন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনার পরপরই একটি মামলা দায়ের করেন তার পিএস।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাবউদ্দিন বলেন, মন্ত্রীর কাছ থেকে মুঠোফোন ছিনতাই করা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফোনটি বিক্রি করে দিয়েছিলেন একজনের কাছে। এরপর তার হাত ঘুরে সেটি বিক্রি হয় হাতিরপুলের একটি দোকানে। সেই দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। ওই দোকান থেকে ‘আইফোন-এক্স’ মডেলের মুঠোফোনটি আরেকজনের কাছে বিক্রি করা হয় ২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। ছিনতাইকারী, দোকানিসহ মুঠোফোনটি প্রথম যে তিনজনের হাতে গেছে, তারা সবাই এখন কারাগারে আছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মন্ত্রীর মুঠোফোনটি দোকান থেকে যার কাছে বিক্রি করা হয়েছে, তার বিষয়ে কোনো তথ্য ওই দোকানির কাছে নেই। এ নিয়ে গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশ হওয়ায় সর্বশেষ ক্রেতা হয়তো জেনে গেছেন, এটা মন্ত্রীর ফোন। তাই তিনি মুঠোফোনটি আর খুলছেন না। আর সেই কারণে মুঠোফোনটি এখনো পুলিশ উদ্ধার করতে পারেনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা