জাতীয়

‘‌অক্সিজেনের চাহিদা আড়াইগুণ বেড়েছে‌'

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, ‘স্বাভাবিক সময়ে প্রতিদিন অক্সিজেনে চাহিদা ছিলো ৫০ থেকে ৭০টন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রতিদিন অক্সিজেনের চাহিদা বেড়েছে আড়াই থেকে তিনগুণের কাছাকাছি। এখন পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হলেও আক্রান্ত রোগীর সংখ্যা ও চাহিদা আরও বৃদ্ধি পেলে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অক্সিজেনের চাহিদা মেটানো সম্ভব হবে না।’

বুধবার (৭ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সংক্রমণ ও মৃত্যু কমাতে হলে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।’

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশে ১৫ হাজার ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা নয় লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা