রাজধানীর বনানীর সড়কে প্রাইভেট গাড়ির আধিপত্য-ছবি: সান নিউজ
জাতীয়
কঠোর লকডাউন

পঞ্চম দিনে সড়কে গাড়ির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনে রাজধানীর শাহবাগে পঞ্চম দিনে অভিযান পরিচালনা করছেন রমনা জোনের সহকারি পুলিশ কমিশনার মো. নূরুন্নবী। অভিযানে তারা ১২টি মামলায় ৯২.১ ধারায় বিভিন্ন ব্যক্তিকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন।

সহকারি পুলিশ কমিশনার বলেন, সকাল থেকে শাহবাগ এলাকায় সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে যারা রাস্তায় বের হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ চেকপোস্টে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি বিনা কারণে বের হওয়া লোকদের বাসায় ফিরিয়ে দিচ্ছে। তিনি সবাইকে লকডাউনে অযথা ঘুরাঘুরি ও বিনা কারণে বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেন।

দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে কঠোর লকডাইনের পঞ্চম দিনে সড়কে গাড়ির চাপ অনেকাংশে বেড়েছে। চলমান লকডাইনের প্রথমদিকে রাজধানীর সড়কে রিক্সার আধিপত্য থাকলেও সোমবার প্রাইভেট ও অন্যান্য পরিবহনের দখলে নিয়েছে রাজধানীর সড়ক।

তবে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ কর্মজীবীদের। সেই সঙ্গে হাসপাতালে যাতায়াতকারী রোগী ও স্বজনদের শিকার হতে হচ্ছে বাড়তি বিড়ম্বনার। মোড়ে মোড়ে তাদের জিজ্ঞাসাবাদ করার সাথে তাদের যৌক্তিক কথা না শুনে পুলিশ তাদের বাড়ি ফিরিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক রোগী ও তাদের স্বজন।

কথা হলে বেসরকারি কোম্পানীর একজন কর্মজীবী সোহেল হায়দার সান নিউজকে বলেন, তার অফিস মতিঝিল। থাকেন রাজধানীর মোহাম্মদপুরে। তাদের কোম্পানীর কোন পরিবহন সুবিধা না থাকায় বাধ্য হয়ে হেটে অফিসে যেতে হচ্ছে। রিক্সা ভাড়াও অনেক বেশি হওয়াতে আর কোন উপায়ও নেই তার।

সোহেল হায়দার জানান, লকডাউনে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয় বেশি। কিন্তু যাদের পরিবহন সুবিধা ও প্রাইভেট আছে তারা ঠিকই সড়কে আধিপত্যের সাথে ঘুরে বেড়াচ্ছে।

এদিকে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সদস্য অধ্যাপক এম ইকবাল আর্সলান বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা