জাতীয়

কাঁঠালবাগানে ব্যাটারিচালিত ভ্যান উল্টে নিহত ১

রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে ব্যাটারিচালিত ভ্যান উল্টে এক সবজি ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৩) নিহত হয়েছেন। শনিবার (৩ জুলাই) দিবাগত রাত ১১টায় কাঁঠাল বাগানের ঢালে পদ্মা ডায়াগনস্টিক এর সামনে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন সাইফুল ইসলাম (৩২) আরেক ব্যবসায়ী।

পথচারীরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১টায় আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান। তিনি বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত সাইফুল ইসলাম চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভ্যান ডাইভার আলম (৩২) সামান্য আহত হয়েছে।

তাকে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ভ্যান চালক আলম জানিয়েছেন, শ্যামবাজারের দুই কাঁচামাল ব্যাবসায়ীকে নিয়ে কাওরানবাজার যাচ্ছিলেন কাচামাল ক্রয়ের জন্য। যাওয়া পথে কাঁঠাল বাগানের ঢাল পদ্ম্যা ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তায় দ্রুতগামী ভ্যানটির সামনে দিয়ে একটি বিড়াল দৌড়ে যাওয়া সময়ে ভ্যানটির চাকার নিচে পড়ে।

এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন ভ্যানে বসে থাকা দুজনই ছিটকে পরে যায়। তাদের ওপর ভ্যানটি পড়ে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীদের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে আসি।

নিহতের ভাগ্নে সুমন জানান, শ্যামবাজার থেকে মামা কাঁচামাল ক্রয়ের জন্য কাওরান বাজারে যাচ্ছিলেন পথে দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে ঢামেকে এসে মামাকে মৃত অবস্থায় দেখতে পাই।

মৃত আজিজ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার খোশালপুর গ্রামের মৃত মকু মিয়ার ছেলে। একছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি পরিবার গ্রামের বাড়িতে থাকেন। তিনি বর্তমান শ্যামবাজারে সেলিম হাজির আড়তে থাকতেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা