জাতীয়

ডিএনসিসিতে ৭১টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় করোনা ভাইরাস এর বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় মোট ৭১টি মামলায় সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (৩ জুলাই) ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৭০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান পরিচালিত মোবাইল কোর্টে ৪টি মামলায় ২ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে ১৩টি মামলায় ২ হাজার ৮০০ টাকা, ৫ নম্বর অঞ্চলে ৭টি মামলায় ৩ হাজার ৩০০ টাকা, ৬ নম্বর অঞ্চলে ১৪টি মামলায় ২ হাজার ৬০০ টাকা, ৭ নম্বর অঞ্চলে ১৪টি মামলায় ৪ হাজার ৩০০ টাকা এবং ৮ নম্বর অঞ্চলে ১৭টি মামলায় ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৭১টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২১ হাজার টাকা।

এসময় এলাকাগুলোতে মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয় সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা