জাতীয়

টিকা আসছে আরও ১০ কোটি

নিজস্ব প্রতিবেদক: আরও ১০ কোটি ডোজ কোভিড-১৯ টিকা এবছরই বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, টিকা নিয়ে আমাদের সংকটের দিন শেষ হয়ে গেছে।

শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা গ্রহণকালে এ কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, কোভিড-১৯ টিকা পাওয়ার অনেকগুলো সোর্স আমাদের আছে। তার মধ্যে সবচেয়ে বড় সোর্স হলো কোভ্যাক্স। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে পুরোপুরি বিনামূল্যে টিকা দিচ্ছে। আগস্টে ভারতের সেরাম ইনস্টিটিউট হতেও ভ্যাকসিন আসার সম্ভাবনা রয়েছে। এরকম বিভিন্ন সোর্স থেকেই আমরা করোনার ১০ কোটি ডোজ টিকা পাবো বছরই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী বছর জনসন অ্যান্ড জনসনের সাত কোটি ডোজ টিকা আসবে। তাদের একটি টিকা একজনকেই দেওয়া হবে। তাহলে তাদের টিকাই আমরা সাত কোটি মানুষকে দিতে পারব।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারত থেকে না এলেও যুক্তরাষ্ট্র থেকে আগস্টে ১৫ লাখ টিকা আসবে। অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের এই টিকা দেওয়া হবে।

জাহিদ মালেক বলেন, আশা করছি, সময় মতো করোনার ভ্যাকসিন পেয়ে যাবো। যারা দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন, তারা আবার ভ্যাকসিন নিতে পারবেন। দ্বিতীয় ডোজ যাদের আটকে আছে, তাদের জন্য যুক্তরাষ্ট্র এই টিকা দেবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা