জাতীয়

আজ এমপি পদে শপথ নেবেন দুজন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৪ আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থী আগা খান মিন্টু এবং কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান শপথ গ্রহণ করবেন আজ। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে সংসদের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত প্রার্থীদের শপথবাক্য পাঠ করাবেন।

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (লাঙ্গল) মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগা খান মিন্টু।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ২৮ জুন এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোনো প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করায় আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগা খান।

কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন গত ২০ জুন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন। ফলে এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান।

গত ১৪ এপ্রিল, কুমিল্লা-৫ সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয় ২১ এপ্রিল। পরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা