জাতীয়

বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারীর বিস্তার রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধের মধ্যে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে।

বুধবার (৩০ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১ থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের ভেতরে কোনো যাত্রীবাহী ফ্লাইট চলবে না। তবে ত্রাণ ও চিকিৎসাকাজে ব্যবহৃত ফ্লাইট ও কার্গো ফ্লাইট নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

‘সীমিত লকডাউনে’ এতদিন সড়ক, নৌ ও রেলপথ বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য আকাশপথ খোলা ছিল।

এর আগে সরকারের দেয়া বিধি নিষেধগুলোতে প্রবাসীকর্মীদের যাতায়াতের বিষয়টিকে বিবেচনায় নিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু রেখেছিল বেবিচক। এবার অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের নির্দেশ এলেও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাসীকর্মীরা ফ্লাইটের টিকেট দেখিয়ে গাড়ি ব্যবহার করে বিধি নিষেধের মধ্যে চলাচল করতে পারবেন।

দেশে মহামারী শুরু হওয়ার পর গত বছরের মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করেছিল বেবিচক। জুলাই থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে আকাশপথ।

এ বছর সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলে ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। সেসময় আন্তঃজেলা পরিবহনগুলোর মতে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও বন্ধ করা হয়। পরে ২১ এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা