জাতীয়

মগবাজারে বিস্ফোরণ: ৭ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় গ্যাস থেকে বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার এসআই মহসিন সর্দার।

তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চারজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে এই চার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি তিন মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রোববার (২৭ জুন) রাতে হস্তান্তর করা হয়েছে।

মরদেহ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন- কলেজ শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকার চালক স্বপন (৩৯), বাস চালক আবুল কাশেম মোল্লা (৪৫) ও একটি প্রাইভেট ফার্মের চাকরিজীবী রুহুল আমিন (৩০)।

রোববার সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই আশপাশে আগুন ছড়িয়ে যায়। কিছু বুঝে উঠার আগেই ৭৯ নম্বর ভবনের পেছনের একাংশ উড়ে যায়। ছাদ ধসে পড়ে। ভবনের সামনের অংশ গিয়ে রাস্তায় পরে। গ্লাস ভেঙে ছড়িয়ে যায় সর্বত্র। এসিতে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার যানবাহনে। রক্তে ভেসে যায় ভবন থেকে শুরু করে ফুটপাত, রাস্তা। ততক্ষণে চারদিকে অন্ধকার। কান্নার শব্দ। কিছুক্ষণ পরেই আগুন নেভাতে চেষ্টা করেন আশপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের আশপাশের প্রায় সব ইউনিট।

এলাকার এক বাসিন্দা বলেন, বাসায় বসেছিলাম। হঠাৎ কানে বিকট শব্দ আসে, একইসঙ্গে প্রবল কম্পন শুরু হয় বিল্ডিংয়ে। প্রচুর ভয় পেয়েছিলাম। কী করব কিছু ভেবে পাচ্ছিলাম না। কিছুই বুঝে উঠতে পারিনি, কী হলো। ঘটনার পরেই পুরো এলাকার বিদ্যুৎ চলে যায়। পরে জানতে পারি ওয়ারল্যাস গেটে একটি ভবনে বিস্ফোরণ হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারী ও বার্ণ ইউনিটসহ নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা