জাতীয়

গ্রামে উদ্যোক্তা তৈরি অব্যাহত রাখতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রামীণ অঞ্চলে উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। গ্রামীণ জনগণকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পারলে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। ‘আমার গ্রাম-আমার শহর’ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সহজ হবে।

তিনি শরিবার (২৬ জুন) অনলাইনে এডিবি’র অর্থায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) উদ্যোগে বাস্তবায়নাধীন ‘গ্রামীণ জীবনমান উন্নয়নে বিদ্যুৎ শক্তি শীর্ষক প্রকল্পের আওতায় ৩৮৫ জন লাইফলাইন গ্রাহককে ৪ কোটি ২৩ লাখ টাকার ব্যবসায়িক সরঞ্জাম প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

লাইফ লাইন গ্রাহকদের উদ্যোক্তা করার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন। প্রকল্প বাদেও করপোরেট সোসাল রেসপন্সিবিলিটির আওতায়ও এটা করা উচিৎ। প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা তা কীভাবে ব্যবহার করছে বা কেন ব্যর্থ হচ্ছে বা অন্যদের শেখানোর বিষয় গুলো নিয়ে প্রশিক্ষণোত্তর পর্যবেক্ষণ অব্যাহত রাখা দরকার।

এ সময় তিনি ‘গ্রামীণ জীবনমান উন্নয়নে বিদ্যুৎ শক্তি’ প্রকল্পে অর্থায়নের জন্য এশিয়ান ডিভোলপমেন্ট ব্যাংককে (এডিবি) ধন্যবাদ জানিয়ে বলেন, এডিবি বর্জ্য থেকে বিদ্যুৎ, রিসাইকেল প্লান্ট, স্মার্ট মিটার, স্মার্ট গ্রীড, ইলেক্ট্রিক ভিহাইকেল, লিথিয়াম ব্যাটারির কারখানা স্থাপন, ভূগর্ভস্থ বিররণ লাইন স্থাপন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অটোমেশনসহ বিভিন্ন প্রকল্পে অর্থায়ন, কারিগরি বা পরামর্শক সেবা দিয়ে সহযোগিতা করতে পারে।

আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান এবং এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা